চোটই কাল হলো জামালের
পেরু ও বেলজিয়ামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগেই জার্মান শিবিরে দুঃসংবাদ। প্রীতি দুটি ম্যাচের জন্য তারকা ফরোয়ার্ড জামাল মুসিয়ালাকে পাচ্ছে না জার্মান। হ্যামস্ট্রিং চোটের কারণে জার্মানি দল থেকে বায়ার্ন মিউনিখের এই তরুণ ফরোয়ার্ডকে সরিয়ে নেয়া হয়েছে। ।
সোমবার (২১মার্চ) মুসিয়ালার না খেলার বিষয়টি জানিয়েছেন জার্মানি কোচ হান্স ফ্লিক। তবে চোট থেকে কবে ফিরবেন তা এখনোও জানায়নি জার্মান দল বা ক্লাব কর্তৃপক্ষ।
.png)
তবে চোটে পড়ার আগে চলতি মৌসুমে বায়ার্নের হয়ে দারুণ ছন্দে ছিলেন মুসিয়ালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ অ্যাসিস্টের পাশাপাশি ১৫ গোল করেছেন তিনি। এই মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন শীর্ষে (১১ গোল)।
দ্বিতীয় জার্মান খেলোয়াড় হিসেবে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন মুসিয়ালা। তার আগে কাঁধের চোটে ছিটকে যান ডিফেন্ডার আর্মেল বেলা-কোচাপ। বেলা-কোচাপের বদলি হিসেবে এসি মিলানের ডিফেন্ডার মালিক চাও দলে এসেছেন। তবে মুসিয়ালার জায়গায় কাউকে নেওয়া হয়নি।