ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বড় হয়ে যা হতে চেয়েছিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২১ মার্চ ২০২৩
বড় হয়ে যা হতে চেয়েছিলেন সাকিব
ছবি: সংগৃহীত

সোমবার (২০ মার্চ) ছিল বাংলাদেশের ম্যাচ ছিল। আজ বাংলাদেশের ম্যাচ নেই। অনুশীলন ও ম্যাচ না থাকায় সিলেটে ফুরফুরে মেজাজে বাংলাদেশের ক্রিকেটটাররা। তবে বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের কোনো বিশ্রাম নেই।  সিলেট থেকে ঢাকায় এসেছেন সকালেই। বিমান বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন টাইগার ক্রিকেটের এই পোস্টারবয়।

মঙ্গলবার (২১মার্চ) সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাকিব। সে সময় ছোটবেলার প্রসঙ্গ টেনে বাংলাদেশি এই অলরাউন্ডার বলেন, ‘শৈশবে পাইলট হতে চেতাম, ডাক্তারও হতে চেয়েছি। ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। আমি মনে করি এখন বিমানের সঙ্গে আছি, আমি আমার সর্বোচ্চ প্রচার বা প্রসারের চেষ্টা করব।’

Advertisement

এরপর তার কাছে জানতে চাওয়া হয় এতকিছু কি করে পারেন। সাকিবের অকপট জবাব, ‘যে পারে সে সবই পারে।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!