বৃহস্পতিবার পানামার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর কুরাকাওয়ের মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। এরই মধ্যে প্রীতি ম্যাচ দু’টি ঘিরে অনুশীলনও শুরু করে দিয়েছেন তারা।
তবে এর আগে সোমবার রেস্তোরাঁয় নৈশভোজে গিয়ে সমর্থকদের মধুর বিড়ম্বনার মুখে পড়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
.png)
ঘটনাটি সোমবার রাতের। পালেরমোতে পরিবারের সঙ্গে গ্রিল খেতে বিখ্যাত রেস্টুরেন্ট ডন জুলিওতে গিয়েছিলেন মেসি। গোপনীয়তা রক্ষা করে তাদের খাওয়ার ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু মেসির আগমনের খবর চাপা থাকেনি। প্রিয় তারকাকে একনজর দেখতে রেস্তোরাঁর বাইরে ভিড় করতে থাকেন ভক্তরা।
Lionel Messi and his family having dinner at a restaurant and look at the fans outside 🤯
— MC (@CrewsMat10) March 21, 2023
pic.twitter.com/1K3FiMtv9d
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভক্তরা গান গেয়ে মেসিকে বাইরে আসতে বলছে। তাকে এক নজর দেখে হ্যালো বলতে চাইছে। এমনকি তাকে রেস্টুরেন্টের বারান্দায় আসার অনুরোধও করে তারা।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, অনেকটা সময় ভেতরে থাকার পর নিরাপত্তারক্ষীদের সহায়তায় ভিড় ঠেলে কোনোমতে বের হয়ে আসেন মেসি। তাকে ছুঁয়ে দেখতে ভক্তদের পাগলামি ছিল দেখার মতো, যেন ছিনিয়ে নিতে চাইছে তাকে। সেকেন্ডের মধ্যে কেউ বা সেলফি তুলছেন। অনেক কষ্টে ভিড় সামলে মেসিকে গাড়িতে তুলে দেন তার নিরাপত্তারক্ষীরা।