ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের মাঝে কে কোথায় গেলেন!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৬, ২২ মার্চ ২০২৩
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের মাঝে কে কোথায় গেলেন!
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজের মাঝে দুই দিন বিরতি ছিল। যদিও এই সিরিজে (১-০) ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই সিরিজ নিজেদের করে নিতো স্বাগতিকরা। কিন্তু বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি। 

গত মঙ্গলবার (২১ মার্চ) অনুশীলন করেনি বাংলাদেশ দল। কোচিং স্টাফসহ বেশ কয়েকজন ক্রিকেটার বের হয়েছিলেন সিলেটের সৌন্দর্য উপভোগে। পরিবার নিয়ে বের হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এর মাঝে দিনটা কাজে লাগাতে প্রকৃতির কাছে ছুটে গিয়েছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। রঙ্গনা হেরাথ, চান্ডিকা হাথুরুসিংহে, জেমি সিডন্সরা প্রথমবার উপভোগ করলেন সিলেটের দর্শনীয় স্থান বিছানা কান্দির সৌন্দর্য।

আয়ারল্যান্ডের দলের দুই ক্রিকেটার অবশ্য অনুশীলনে এসেছিলেন। যদিও তারা দ্বিতীয় ওয়ানডের একাদশে নেই। বৃষ্টি-আশীর্বাদে আইরিশদের সামনে সুযোগ সিরিজ সময়তায় শেষ করার। সেটাই কাজে লাগাতে মুখিয়ে তারা।

এ সম্পর্কে আয়ারল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচ গ্যারি উইলসন বলেন, ‘সত্যি বলতে আমি বাংলাদেশের ক্রিকেরাদের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নই। কীভাবে ঘুরে দাড়াতে পারি সেটা নিয়ে ভাবছি। মুশফিক দারুণ পারফরম্যান্স করেছে। বাংলাদেশের অনেক ভালো ক্রিকেটার আছে। কিন্তু আমরা নজর দিচ্ছি কীভাবে নিজেদের উন্নতি করতে পারি। শেষ ম্যাচটা ভালো করতে পারি।’
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!