ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যেসব রেকর্ড শুধুই সাকিবের দখলে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৫, ২৪ মার্চ ২০২৩
যেসব রেকর্ড শুধুই সাকিবের দখলে
সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান। আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজি কিংবা ঘরোয়া ক্রিকেট সব জায়াগাতেই সমানতালে পারফরম্যান্স করে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। এর মধ্যে বেশকিছু রেকর্ড রয়েছে যেসব শুধুই সাকিবের দখলে।

আজ (২৪ মার্চ) সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন। বিশেষ এই দিনে এক নজরে দেখে নেওয়া যাক সাকিবের অনন্য কীর্তিগুলো।

সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়ক: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। ২০০৯ সালের ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়।

Advertisement

এর মধ্য দিয়ে মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে ফেলেন সাকিব। ২০০৭ সালের ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছেন আশরাফুল।

১২ হাজার রান ও ৬০০ উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬শ উইকেটের একমাত্র কীর্তি সাকিবের। তিন ফরম্যাট মিলিয়ে ৪০৭ ম্যাচে তিনি করেছেন ১৩ হাজার ৭৩৪ রান এবং উইকেট নিয়েছেন ৬৬৩টি।

এক ভেন্যুতে সর্বোচ্চ রান: আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড সাকিবের। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলিয়ে ১৪১ ম্যাচে ৪ হাজার ৬৭৭ রান করেছেন সাকিব।

এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট: সর্বোচ্চ রানের মতো এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তিও সাকিবের। মিরপুরে ১৪১ ম্যাচে ২৪৫ উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।

সবচেয়ে বেশি সিরিজসেরা: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তিও গড়েন সাকিব। ২৩০টি ওয়ানডে খেলে বাংলাদেশের এ অলরাউন্ডার সিরিজসেরা হয়েছেন ৭ বার।

আন্তর্জাতিক টি-২০তে দীর্ঘদিন খেলা: আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে বেশি সময় ধরে খেলা ক্রিকেটার সাকিব। ২০০৬-এর ২৮ নভেম্বর থেকে ২০২৩-এর ১৪ মার্চ পর্যন্ত ১৬ বছর ১০৬ দিন আন্তর্জাতিক টি-২০ খেলেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!