মরক্কোর বিপক্ষের এই প্রীতি ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মিডফিল্ডার ক্যাসেমিরোকে। এর আগে ব্রাজিলের নিয়মিত অধিনায়ক ডি সিলভা চোটের কারণে দল থেকে ছিটকে যান। যার কারণে নতুন অধিনায়ক নিয়ে খেলতে হচ্ছে দলটিকে।
প্রীতি ম্যাচকে ঘিরে ব্রাজিলের নতুন অধিনায়ক জানান, ‘আমি প্রস্তুত আছি। একইসঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য। তবে অন্য কেউ অধিনায়ক হলেও কোনো সমস্যা ছিল না। কারণ দলে ঐক্যবদ্ধ রাখতে আমার সম্পূর্ণ স্বাধীনতার রয়েছে।’
.png)
তিনি আরও বলেন, ‘তিতের আলাদা ফিলোসফি ছিল, যাকে আমার যথেষ্ট শ্রদ্ধা করি। তবে মাঠে দলীয় প্রধান ও অভিজ্ঞ ফুটবলাররা সতীর্থ ও রেফারির সঙ্গে পারস্পরিক আলাপে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এই সম্মান অবশ্য নিজ থেকেই অর্জন করে নিতে হয়।’