সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগের ক্লাবটি তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রং দিয়ে একটি ছবি বানিয়ে লিখেছে, ‘বাংলাদেশ, স্বাধীনতা দিবস ২৬.০৩.২৩।’ এরপর ক্যাপশনে যোগ করেছে, ‘শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।’
রোনালদোর সৌজন্যে আল নাসরের বাংলাদেশি ভক্তের সংখ্যা প্রচুর। তাই আল নাসর কর্তৃপক্ষও এখন বাংলাদেশি ভক্তদের খোঁজ খবর রাখছে।
.png)
মূলত কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার জনগণ এবং ফুটবলারদের কাছে বাংলাদেশি সমর্থকদের খবর পৌঁছে যায়। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এমনকি মেসিও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ দিয়েছিলেন। এবার রোনালদোর সৌজন্যে আল নাসর বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালো।