ইংল্যান্ডের কাছে পাত্তাই পেলো না ইউক্রেইন
আগের ম্যাচে হ্যারি কেইনের ঝলকে জিতেছিল ইংল্যান্ড। এ ম্যাচেও গোলের দেখা পেলেন ইংলিশ অধিনায়ক। আর তাতেই ইউক্রেইনকে হারিয়ে ইউরো বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ইংল্যান্ড।
রোববার দিবাগত (২৬ মার্চ) রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ইউক্রেইনকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। কেইনের গোলের পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
দুই বছর আগে একই দেশের বিপক্ষে হেরে ইউরোর শেষ আট থেকে বিদায় নিয়েছিল ইউক্রেন। এবারোও একই দলের সঙ্গে পারলো না দলটি। গতকাল দেশের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া হ্যারি কেইনকে সম্মাননা দিয়েছে ইংল্যান্ড দরল। এছাড়া ম্যাচের শুরু তাকে দেখা যায় ‘স্পেশাল বুট’ পরে খেলতে। খেলার ২৪ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার একটি ‘হাফ-চান্সও’ পান। তবে সেটি কাজে লাগাতে পারেননি।
.png)
খেলার ৩৭ মিনিটে কেইনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড (১-০)। ডান দিক থেকে সাকা দূরের পোস্টে ক্রস বাড়ান, ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঁ পায়ের নিখুঁত টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ এ অধিনায়ক। এই গোলে ইউরো বাছাইয়ে ২৮ ম্যাচে ৩৩টি গোল করলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ৮২ ম্যাচে কেইনের গোল হলো ৫৫টি। এর মধ্যে ওয়েম্বলিতে ৩০ ম্যাচে তার গোল ২১টি।
এগিয়ে যাওয়ার তিন মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। এবার হেন্ডারসনের ছোট পাস ধরে একটু এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন তরুণ উইঙ্গার সাকা (২-০)। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। লিড রেখে বিরতি গেলেও দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যাল্ড। দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।