নিউজিল্যান্ডের নতুন অধিনায়ক ল্যাথাম
দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লায়ন্সদের মাত্র ৭৬ রানে গুটিয়ে রেকর্ড রানে জেতে স্বাগতিকরা।
এদিকে দেশে সিরিজ চললেও নিউজিল্যান্ডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। এজন্য শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে নতুন অধিনায়ক হিসেবে টম ল্যামাথকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। একই সঙ্গে পাকিস্তান সিরিজেও দলের নেতৃত্বে থাকবেন এ বাঁহাতি ব্যাটার।
আগামী ২ এপ্রিল থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। এরপর ১৪ এপ্রিল থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।
.png)
আসন্ন এ দু’টি সিরিজকে সামনে রেখেই কিউইদের দল ঘোষণা করা হয়েছে। নতুন করে স্কোয়াডে ডাক পেয়েছেন দুজন। একই সঙ্গে লঙ্কান সিরিজের জন্য অভিজ্ঞ ক্রিকেটার সেইফার্টকেও রাখা হয়েছে।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), চ্যাড বোস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, বেন লিস্টার, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি শিপলি, ইশ সোধি, উইল ইয়াং, টিম সেইফার্ট, ড্যান ক্লিভার, কোল ম্যাককঞ্চি, ব্লেয়ার টিকনার।