এরই মধ্যে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবার সাকিব-লিটনের আইপিএল যাত্রা প্রসঙ্গে মুখ খুলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফীর প্রশ্ন, অন্য দেশগুলো ক্রিকেটারদের আইপিএলের জন্য ছেড়ে দিচ্ছে, তাহলে বাংলাদেশের সমস্যা কোথায়?
.png)
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি।
এ সময় তিনি বলেছেন, একটা টেস্ট ম্যাচের পর হয়তো যেতে পারবে। তারপরও আমার কাছে মনে হয়, যদি টেস্ট ম্যাচ ম্যানেজেবল হয় কাউকে দিয়ে…. (আইপিএলে) গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু ইমোশনাল হয়ে তো লাভ নেই, তাই না?
মাশরাফী আরো বলেন, আমরা এদিকে তো অনেক ক্রিকেটারকে বদল করে খেলাচ্ছি। খেলাচ্ছি না, তা তো নয়। শুধু ওদের ক্ষেত্রেই যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক নয়। ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত। ওরা যদি মন থেকে যেতে চায়, সেক্ষেত্রে… হোয়াই নট?