ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ২৮ মার্চ ২০২৩
শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের দল ঘোষণা
ফাইল ছবি

শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন দু’টি টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম লাথাম। আগামী এপ্রিলে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ও পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

লাথামকে অধিনায়ক করে আসন্ন দুই সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টি-২০ খেলেছেন লাথাম।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলবেন না অধিনায়ক টিম সাউদি, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লকি ফার্গুসন।

Advertisement

শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে দু’টি সিরিজে দুই নতুন মুখ হিসেবে দলে আছেন চাঁদ বোয়েস ও হেনরি শিপলি। এ বছরের শুরুতে ভারত সফরে টি-২০ দলে থাকলেও খেলার সুযোগ হয়নি শিপলির। প্রথমবারের মত টি-২০ ফরম্যাটের দলে সুযোগ পেয়েছেন বোয়েস। চলতি সপ্তাহেই অকল্যান্ডে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় বোয়েসের।

দলে ফিরেছেন জিমি নিশাম। দক্ষিণ আফ্রিকায় এসএ২০ ও পাকিস্তান সুপার লিগে খেলার কারণে ভারতের মাটিতে টি-২০ ও ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে খেলতে পারেননি নিশাম।

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে ১৩ জনের দলে থাকলেও পাকিস্তান সফরে যাবেন না টিম সেইফার্ট। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন তিনি। শ্রীলংকা সিরিজে সুযোগ না পাওয়া ডেন ক্লিভার, কোল ম্যাককেঞ্চি ও ব্লেয়ার টিকনার পাকিস্তান সফরে ১৫ সদস্যের দলে আছেন।

২ এপ্রিল  শ্রীলংকার বিপক্ষে এবং ১৪ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।

শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-২০ দল: টম লাথাম (অধিনায়ক), চাঁদ  বোয়েস, মার্ক চাপম্যান, ম্যাট হেনরি, বেন লিস্টার, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, হেনরি শিপলি, ইশ সোধি, উইল ইয়ং।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-২০ দল: টম লাথাম (অধিনায়ক), চাঁদ বোয়েস, মার্ক চাপম্যান, ডেন ক্লিভার, ম্যাট হেনরি, বেন লিস্টার, অ্যাডাম মিলনে, কোল ম্যাককেঞ্চি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!