বেলজিয়ামের কাছে হারলো জার্মানি
বিশ্বকাপের পর নিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে ঘরের মাটিতে হেরেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথম প্রীতি ম্যাচ জিতলেও নিজেদের দ্বিতীয় প্রীতি খেই হারিয়ে বেলজিয়ামের কাছে পরাজয়ের স্বাদ নিয়েছে জার্মানরা।
মঙ্গলবার দিবাগত রাতে (২৮ মার্চ) রাইনএনার্জিস্ট্যাডিয়ন স্টেডিয়ামে বেলজিয়াম কাছে ৩-২ গোলে হেরেছে জার্মানরা।
এ দিন খেলার ৬ মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। গোল করেন ইয়ানিক কারাসকো (১-০)। ডি-ব্রুইনার বাড়ানো বলে গোল করেন তিনি। খেলার ৯ মিনিটে বেলজিয়ামের হয়ে ব্যবধান দ্বিগুন করেন রোমেলু লুকাকু (২-০)। ব্রুইনার বাড়ানো বল বক্সে ঢুকে গোল করেন তিনি। খেলার ১৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লুকাকু। ওয়ান-অন-ওয়ানে বল বাইরে মারেন দোদি লুকেবাকিয়ো। একটু পর লুকাকুর হেডও ক্রসবারে লাগে।
.png)
খেলার ৪৪ মিনিটে ডি-বক্সের মধ্যে লুকাকুর হাতে বল লাগলে পেনাল্টি দেয় রেফারি। স্পট কিকে ব্যবধান কমানোর চেষ্টা করেন ফুলক্রুগ (২-১)। বাকি সময়ে গোল না হওয়ায় লিড রেখে বিরতিতে যায় বেলজিয়াম।
বিরতির পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করে বেলজিয়াম। খেলার ৭৮ মিনিটে উল্টো ব্যবধান বাড়ান বেলজিয়াম অধিনায়ক ব্রুইনা (৩-১)। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে গোল করেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে আরও একটি গোল শোধ করেন সার্জি গেনাব্রি (৩-২)। তবে সেটি তাদের হার ঠেকাতে পারেনি। বাকি সময়ে গোল না হওয়া হার নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। বেলজিয়ামের কাছে প্রায় ৬৯ বছর হারলো জার্মানি।