ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে একজন কোচে কাছে আসে নারীরা। কিন্তু সেই কোচেই যদি অশ্লীল প্রস্তাব দেয় তাহলে তাহলে ওই নারী ক্রিকেটারদের কিছু করার থাকে না। উপায় না পেয়ে পুলিশের কাছে দারস্থ হয়েছেন তারা। ভারতের দেরাদূনের এক ক্রিকেট কোচের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে নারী ক্রিকেটাররা।
জানা যায় নিজ অ্যাকাডেমির নারী ক্রিকেটারদের বিভিন্ন সময় অশ্লীল প্রস্তাব দিয়েছেন কোচ। তার নাম নরেন্দ্র শাহ। এ খবর জানাজানি হতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে তিনি সুস্থ আছেন।
.png)
নরেন্দ্র শাহের এমন কর্মকাণ্ড দিন দিন বাড়তে থাকায় সংশ্লিষ্ট অ্যাকাডেমির নারী ক্রিকেটাররা পুলিশের দ্বারস্থ হন। বিষয়টি জানতে পেরে নরেন্দ্র শাহ বিষ খেয়ে নিজেকে আত্মহুত্যার হুমকি দেয়ার চেষ্টা চালান। শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় পুলিশ। বর্তমানে তিনি সুস্থ আছেন।
মূলত এক নারী ক্রিকেটারের বাবা নরেন্দ্র শাহের বিরুদ্ধে প্রথমে অভিযোগ দায়ের করেন। ওই ক্রিকেটার নরেন্দ্রর অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন।
দেরাদূনের পুলিশ সুপার সরিতা ডোভাল জানিয়েছেন, নরেন্দ্রের বিরুদ্ধে এক ক্রিকেটারের বাবার অভিযোগের পরে আরও অনেকে এগিয়ে আসেন। তারাও অভিযোগ করেন যে নরেন্দ্র তাদের অশ্লীল প্রস্তাব দিয়েছেন। বাইরে মুখ খুললে ক্ষতি করে দেয়ারও হুমকি দিয়েছেন তিনি।
নরেন্দ্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। নরেন্দ্রর অশ্লীল প্রস্তাবের রেকর্ডিং পুলিশের কাছে জমা দিয়েছেন অভিযোগকারীরা। নেটমাধ্যমেও বেশি কিছু রেকর্ডিং ছড়িয়ে পড়েছে। নরেন্দ্রকে হাসপাতাল থেকে ছাড়া হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: আনন্দবা