আইরিশদের হোয়াইট ওয়াশের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে জিততে পারলেই সফরকারীদের ‘বাংলাওয়াশ’ করবে টাইগাররা।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়।
এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
.png)
ঘরের মাঠে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রান ও দ্বিতীয় ম্যাচে ৭৭ রানের দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য ‘বাংলাওয়াশ’ মিশন।
শেষ টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক) তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ার, রস আদায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর অলফার্ট, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।