ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হকি ঢাকা ইউনাইটেড ও ব্যাচেলরস এসসির জয়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৭, ৩১ মার্চ ২০২৩
হকি ঢাকা ইউনাইটেড ও ব্যাচেলরস এসসির জয়
ছবি: সংগৃহীত

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে আজ শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় হকি ঢাকা ইউনাইটেড ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ম্যাচটি ৫-০ গোলে জেতে হকি ঢাকা। 

এই জয়ে ৭ খেলায় ৬ জয় ও এক ড্রয়ে হকি ঢাকার সংগ্রহ ১৯ পয়েন্ট। টেবিলের দুই নম্বরে অবস্থান দলটির। ৮ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান ঊষা ক্রীড়া চক্রের। 

আজ ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলে হকি ঢাকা। খেলার ১৩তম মিনিটে সাঙরাজ সিংয়ের গোলে হকি ঢাকা (১-০) এগিয়ে যায়। এরপর ১৭তম মিনিটে আলিমের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)।

Advertisement

হকি ঢাকার হয়ে বাকি তিন গোল করেন প্রীতম রায়, লালন ও তাওহিদ। ম্যাচের যথাক্রমে ২২তম, ২৯তম ও ৪৭তম মিনিটে।

এদিকে দিনের অপর ম্যাচে রায়ের বাজার এসিকে ৩-০ গোলে হারিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়েন ব্যাচেলরস এসসির খেলোয়াড়রা। দলটির হয়ে পাভেল জোড়া গোল করেন। 

খেলার অষ্টম ও ৫৬তম মিনিটে গোল দুটি করেন পাভেল। এছাড়া ম্যাচের ৩৩তম অপর গোলটি করেন সোহাগ।

সংক্ষিপ্ত ফলাফল

হকি ঢাকা ইউনাইটেড ৫ - ০ ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব
ব্যাচেলরস এসসি ৩- ০ রায়ের বাজার এসি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!