ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ ২০২৩

সাকিব-লিটনকে রেখে টেস্ট দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৯, ১ এপ্রিল ২০২৩
সাকিব-লিটনকে রেখে টেস্ট দল ঘোষণা
সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। ছবি- সংগৃহীত

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ স্কোয়াডে সাকিব আল হাসান দলপতি, লিটন দাসকে সহ-অধিনায়ক করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এজন্য রোববার থেকে শুরু হবে টাইগার বাহিনীর অনুশীলন।

Advertisement

এ ম্যাচে টাইগারদের নেতৃত্ব সামলাবেন দলটির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে আইরিশদের নেতৃত্বে থাকবেন অ্যান্ড্রু বালবির্নি।

এদিকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় যোগ দেওয়ার কথা সাকিব আল হাসান ও লিটন দাসের। কিন্তু আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার কারণে এখনই আইপিএলে যেতে পারছেন না তারা।

বাংলাদেশের টেস্ট দল: লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!