ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাজ না করলে পাগল হয়ে যান সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ২ এপ্রিল ২০২৩
কাজ না করলে পাগল হয়ে যান সাকিব
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান। মাঠ কিংবা মাঠের বাইরে সমান আলোচিত তিনি। ব্যাট-বল হাতে বাইশ গজে যেমন রেকর্ডের ঝুলি ভরেন, তেমনই ব্যক্তি জীবনেও সফল এ ক্রিকেটার।

বিভিন্ন সময়েই সাকিবকে দেখা যায়, বাইশ গজে খেলা শেষ করেই ছুটেন বাণিজ্যিক বিজ্ঞাপন, ব্যবসায়িক মিটিং কিংবা পারিবারিক কাজে। সব কিছু একসঙ্গে কিভাবে মেইনটেইন করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।  

শনিবার দুপুরে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে মাঠে নামেন সাকিব। খেলা শেষ করেই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরেন তিনি। এরপর একটি বাইক কোম্পানির প্রচার অনুষ্ঠানে যোগ দেন টাইগারদের টি-২০ ও টেস্ট দলপতি। 

Advertisement

অনুষ্ঠান শেষে ক্রিকেটের বাইরের কাজ প্রসঙ্গে সাংবাদিকদের সাকিব বলেন, ‘আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তা হলে আমি পাগল হয়ে যাব। সুতরাং আমি কাজ করতে চাই।’

এদিকে আগামী ৪ এপ্রিল থেকে মিরপুরে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কত্ব সামলাবেন সাকিব আল হাসান এবং তার সহকারী হিসেবে থাকবেন লিটন দাস। 

মূলত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার কারণে এখনই আইপিএলে যেতে পারছেন না সাকিব-লিটন। জানা গেছে, আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেই ধরবে ইন্ডিয়ার বিমান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!