মিরাজ এখন পর্যন্ত ১৩১ ম্যাচ খেলে ২ হাজার ১৫৭ রান ও ২৪২ উইকেট সংগ্রহ করেছেন। যেখানে টেস্টে ৩৭ ম্যাচ খেলে ১ হাজার ১৪২ রান ও ১৪৬ উইকেট এসেছে। তাতে টেস্ট ম্যাচে আর মাত্র ৪ উইকেট পেলেই ১৫০ উইকেট সংগ্রহের রেকর্ড গড়বেন মিরাজ।
সোমবার (৩ এপ্রিল) গণমাধ্যমে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। সে সময়ে নিজের মাইলফলকের বিষয়েও কথা বলেন।
.png)
মিরাজ বলেন, ‘আমি এই মুহূর্তে মাইলফলক নিয়ে ভাবছি না। আমি চাই আরও অনেকদিন খেলতে, আরো বেশি উইকেট পেতে। এর মধ্যে এই পাওয়াগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রেরণা দেয়।’