ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খেলার মাঝে ইফতার করলেন তিন ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৪, ৪ এপ্রিল ২০২৩
খেলার মাঝে ইফতার করলেন তিন ফুটবলার
ছবি: সংগৃহীত

ফুটবলের মাঠে মুসলিম খেলোয়াড়দের ইফতারের দৃশ্যটি নতুন নয়। কিন্তু ফুটবলাদের রোজা ভাঙতে যেতে হতো মাঠের বাইরে, অন্যদিকে খেলা চলমান থাকত। সম্প্রতি নতুন নিয়ম জারি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ।

নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে সূর্যাস্তের সময়ে বিরতি দেওয়া হবে খেলায়। যাতে করে মুসলিম ফুটবলাররা কিছু একটা খেয়ে রোজা ভাঙতে পারেন।

সোমবার টটেনহামের বিপক্ষে মাঠে নামে এভারটন। এ ম্যাচের মাঝখানেই রোজা ভাঙেন এভারটনের তিন ফুটবলার আন্দ্রে ওনানা, আব্দুলাই দুকুয়ের ও ইদ্রিসা গে। 

Advertisement

এদিন খেলার ২৬ মিনিটে বিরতির বাঁশি বাজান রেফারি। এই ফাঁকে এনার্জি ড্রিংক পান করে রোজা ভাঙেন তারা। দুই দলের বাকি ফুটবলাররাও তখন পানীয় জাতীয় কিছু পান করে শক্তি বাড়িয়ে নেন। একইসঙ্গে শুনতে থাকেন কোচের পরামর্শ।

অবশ্য ইফতারির সময়ের পরই শুরু হয়েছিল খেলা। তবে দুই দলই রেফারির কাছে আগে থেকে অনুমতি নিয়ে রেখেছিল। গুডিসন পার্কে শেষ মুহূর্তের গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে এভারটন।

বিষয়টি নিয়ে এভারটন খেলোয়াড় আব্দুলাই দুকুয়ের বলেন, ‘আমি প্রতিদিনই রোজা রাখি। একদিনও মিস করি না। মাঝেমধ্যে রোজা রেখে ফুটবল খেলা কঠিন হয়ে পড়ে। তবে আমি সবসময়ই সৌভাগ্যভান যে রোজা রাখতে পারছি এবং এতে আমার শারীরিক অবস্থার কোনোদিনও ক্ষতি হয়নি- আমি এজন্য কৃতজ্ঞ।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!