ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফুটবল ছেড়ে বক্সিংয়ে রুনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৫৫, ৪ এপ্রিল ২০২৩
ফুটবল ছেড়ে বক্সিংয়ে রুনি
ওয়েন রুনি। ছবি- সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার পার করেছেন দলটির সাবেক অধিনায়ক ওয়েন রুনি। একই সঙ্গে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও দাপুটে ফুটবল খেলেছেন তিনি। তবে এবার ফুটবল ছেড়ে বক্সিং রিংয়ে দেখা যাবে সাবেক এ ইংলিশ ফুটবলারকে।

দুই বছরের বেশি হচ্ছে ফুটবলকে বিদায় বলেছেন রুনি। এরপর মেজর সকার লিগে ডিসি ইউনাইটেডে কোচিং করাচ্ছেন তিনি। তবে এবার ভিন্ন এক খেলায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। খুব শিগগিরই বক্সার হিসেবে আত্মপ্রকাশ করতে চলছেন এই তারকা ফুটবলার।
 
জানা গেছে, বক্সিং রিংয়ে রুনির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন বক্সার জেক পল। তাদের লড়াই অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে। আর ম্যাচটির প্রমোটার এডি হার্ন। 

হার্ন বলেন, বক্সিং জগতে অসামান্য ক্যারিয়ার গড়তে চলেছেন রুনি। তিনি একজন বক্সিং ভক্ত এবং রিংয়ে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান। সে কারণেই লড়াইয়ের জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড।
 
ব্রিটিশ গণমাধ্যমের খবর বলছে, প্রায়ই মদ্যপান করে হার্নকে বক্সিংয়ের প্রতি নিজের আগ্রহের কথা জানাতেন রুনি। কিন্তু রুনি মদ্যপ থাকার কারণে হার্ন বিষয়টিকে গুরুত্ব দিতেন না। এবার বিষয়টি ভিন্ন। রিংয়ে দেখা হচ্ছে দুজনের।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!