ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে রুনির চোখে রোনালদো ‌‘কিংবদন্তী’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ৩১ মার্চ ২০২৩
যে কারণে রুনির চোখে রোনালদো ‌‘কিংবদন্তী’
ছবি: সংগৃহীত

২০০৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত ক্যারিয়ার শুরু সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেময় তার ক্লাব সতীর্থ ছিলেন ওয়েন রুনি।

ক্যারিয়ারে নানা সময়ে রোনালদোর সঙ্গে তার মিলতো না। তবে সব ছাপিয়ে পর্তুগিজ সুপারস্টারের প্রশংসা করলেন ইংলিশ এই তারকা। তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সে ( রোনালদো) যা করেছে। আমার চোখে সে ক্লাব কিংবদন্তী।’

Advertisement

প্রথম দফা শেষে দ্বিতীয় দফা রোনালদো ২০২১ থেকে ২০২২- খেলেন ম্যানইউতে। দুই দফায় পর্তুগিজ তারকা করেছেন ৩৪৬ ম্যাচে করেছেন ১৪৫ গোল। এ ই সময়ের মধ্যে তিনটি প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, এফএ কমিউনিটি শীল্ড এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।

ম্যানইউ’ এর হয়ে রোনালদোর কীর্তি স্মরণ করিয়ে রুনি আরো বলেন, ‘আমার মনে হয় সে যা চেয়েছে, তাই পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যা করেছে, সত্যিই অসাধারণ। সে (রোনালদো) প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং অনেক গোল করেছে। ভক্তরা এবং সাবেক সতীর্থ আমরা যারা ছিলাম, কখনোই ভুলব না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সে যা করেছে। আমার চোখে সে ক্লাব কিংবদন্তী।’ 

সর্বশেষ কাতার বিশ্বকাপে জাতীয় দলে ম্যাচের পর ম্যাচ রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ। তার সঙ্গে কোচের এই নেতিবাচক সম্পর্ক পীড়া দিয়েছিল রোনালদো হেটার্সদেরও। কেননা ফুটবল তারকা তার প্রাপ্য সম্মান পাচ্ছিলেন না।

তবে সেই ধারায় হাটছেন না পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ। বয়স বাড়লেও যে রোনালদো ফুরিয়ে যাননি মার্টিনেজ সেটি বুঝেছেন। ম্যাচে তার প্রতিদানও দিয়েছেন এই মহাতারকা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!