ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বাথরুম ব্রেক ছাড়া ড্রেসিংরুমে যাননি সাকিব’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১১, ৬ এপ্রিল ২০২৩
‘বাথরুম ব্রেক ছাড়া ড্রেসিংরুমে যাননি সাকিব’
সাকিব আল হাসান

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলছে বাংলাদেশ। এ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৭ রান করেছেন সাকিব। তবে আইরিশদের বিপক্ষে খুব বেশি ওভার বল করেননি টাইগারদের টেস্ট দলপতি।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৬৬তম ওভারে বল করতে এসেছিলেন সাকিব। এরপর দ্বিতীয় ইনিংসের শুরুটা করেন তিনিই। অবশ্য এর ফলও পেয়েছে টাইগার বাহিনী। কিন্তু তৃতীয় দিনে দুই উইকেট পেলেও যথেষ্ট বোলিং করেননি তিনি। 

তৃতীয় দিনে কেবল ৬ ওভার বল করেছেন সাকিব আল হাসান। টাইগারদের অধিনায়কের বল না করার বিষয়টি সম্পর্কে অ্যালান ডোনাল্ড বলেন, ‘আমার এটা স্বীকার করতে হবে, কোনো ধারণা নেই। ’

Advertisement

তিনি আরো বলেন, ‘তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার এসেছে (ড্রেসিংরুমে)। কিন্তু সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের কাজটা করার সুযোগ দিয়েছে। আমি আসলে সত্যিই জানি না সে কেন আজ যথেষ্ট বল করেনি। ’

দ্বিতীয় ইনিংসে সাকিবরে বোলিং পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ‘১৩ ওভারে ২ উইকেট নিয়েছিল ২০ এর কিছু বেশি রান দিয়ে। বল তত স্পিন করছিল না। আমার মনে হয়েছে দ্বিতীয় নতুন বলটা বড় ব্যাপার হতে পারে। যখন এই উইকেটে আপনি সেট হয়ে যাবেন, আপনি রান করতে পারবেন। আমি আপনাদের প্রশ্নটা সাকিবকেই করতে বলবো। ’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!