বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সাহায্যের ঘোষণা দেন মুশি। তবে কি পরিমাণ অর্থ সাহায্য দিবেন সে ব্যাপারে খেলাসা করে কিছু জানাননি মিস্টার ডিপেন্ডবল।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মুশফিক লিখেছেন, ‘আসসালামুয়ালাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজার বাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’
.png)
কেবল নিজেই সহায়তা করে থামেননি এই টাইগার ব্যাটার। একইসঙ্গে সর্বস্তরের মানুষদেরও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন, ‘এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাই-বোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।’
এর আগে ব্যবসায়ীদের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মাস্তুল ফাউন্ডেশনের সমন্বয়ে তিনি ব্যবসায়ীদের ইফতারের জন্য ২০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন। ওই পোস্টে সাকিব তাসকিনের নাম মনোনয়ন করেন।
একইভাবে সমপরিমাণ অর্থ সহায়তা এবং ফেসবুক পোস্টে তাসকিন মনোনয়ন করেন মুশফিককে। সেই ধারবাহিকতায় এবার মুশফিকও দুর্গত এসব মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন।