ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সময়ই জবাব দেবে: সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৩, ৭ এপ্রিল ২০২৩
সময়ই জবাব দেবে: সাকিব
বিসিবি সভাপতি পাপনের কাছ থেকে টেস্ট শিরোপা নিচ্ছেন সাকিব আল হাসান। ছবি- বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের খেলা শুরু হয়ে গিয়েছে। এ আসরে বাংলাদেশি সাকিব আল হাসানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নানা জটিলতায় এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছেন এ অলরাউন্ডার। 

আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহারের পেছনে কলকাতার চাওয়াকেই নাকি প্রাধান্য দিয়েছিলেন সাকিব। তবে এবার তিনি নিজেই জানালেন ভিন্ন কথা।

ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের অধিনায়ক সাকিব। আইপিএলে যেতে না পেরে মন খারাপ নাকি সাকিবের? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি। ’

Advertisement

এরপর সাকিবের কাছে স্পষ্ট করেই জানতে চাওয়া হয় আইপিএল থেকেই নিজেই নাম সরিয়েছেন নাকি সরে যেতে বলা হয়েছে কলকাতা থেকে? জবাবে এক বাক্যে সাকিবের জবাব ছিল ‘ফ্যামিলি ইমার্জেন্সি।’

আইপিএলে না গেলেও সাকিব ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কি না এ প্রশ্নে তিনি বলেন, ‘সময়ই জবাব দেবে।’

এদিকে আয়ারল্যান্ডকে টেস্টে হারাতে প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন সাকিব। পাশাপাশি প্রথম ইনিংসে শেষ সময়ে বোলিং করে উইকেট শূন্য ছিলেন তিনি। অবশ্য দ্বিতীয় ইনিংসের শুরুতেই হাতে বল তুলে নিয়েছিলেন। এর ফল পেয়েছিল টাইগাররা। তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেট শিকার করেছিলেন টাইগারদের টেস্ট দলপতি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!