ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জানা গেল কবে আইপিএল খেলতে যাবেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ৮ এপ্রিল ২০২৩
জানা গেল কবে আইপিএল খেলতে যাবেন লিটন
লিটন দাস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক বিরতি শুরু হলেও ব্যস্ত সময়ের মাঝেই থাকবেন ওপেনার লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার পর বিসিবির ছাড়পত্র পেয়েছেন তিনি। এখন তার সামনে আইপিএলের মঞ্চ।

অবশ্য সিরিজ শেষ হওয়ার পরও এখনই আইপিএলে পা রাখতে পারছেন না লিটন। এর আগে গুঞ্জন ছিল বিশ্রাম শেষে আজই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে তা হচ্ছে না।

ডেইলি বাংলাদেশকে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে, আগামীকাল (৯ এপ্রিল) ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন।

Advertisement

অবশ্য রোববার কখন লিটন দেশ ত্যাগ করবেন সেটি নিশ্চিত করা যায়নি। তবে সন্ধ্যার পর একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে গুঞ্জন রয়েছে।

এদিকে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। 

সম্ভাব্য যেসব ম্যাচে থাকতে পারেন লিটন 

লিটনের কলকাতা টিমে যোগ দেওয়ার দিন তথা ৯ এপ্রিল বিকালে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে কেকেআর। তবে দলটির জার্সিতে আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ, আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে এভেইলেবল থাকবেন লিটন।

তারপর মে’র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবেন লিটন। ওই সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ পর্বে কেকেআরের ২০ মে’র একটি ম্যাচই বাকি থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!