ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

প্রতিবাদ করে জরিমানা দিলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৫, ৮ এপ্রিল ২০২৩
প্রতিবাদ করে জরিমানা দিলেন মিরাজ
মেহেদী হাসান মিরাজ

সিটি ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আজ ৩৪৮ রানের বড় সংগ্রহ গড়ে মোহামেডান। দলটি পেয়েছে ১০১ রানের বড় জয়ও। তবে এ ম্যাচে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি মেহেদী হাসান মিরাজ। মাত্র ৮ বলে ৬ রানে সাজঘরে ফেরেন তিনি।

লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন মিরাজ। তার সেই আউট নিয়ে ছিল অসন্তোষ। সিটি ক্লাবের বোলার আসিফের করা সেই বল পিচে পড়ে টার্ন করে লেগ স্টাম্পের পাশ দিয়ে চলে যেতে দেখা যায়। যার কারণে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মানতে পারেননি টাইগার অলরাউন্ডার।

মাঠেই অসন্তোষ প্রকাশ করেন মিরাজ। মাঠ থেকে বের হয়ে থার্ড আম্পায়ারের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন। এরপর মোবাইল ফোনে ভিডিও নিয়ে মিরাজ সেটি সাকিব আল হাসানকে দেখান। আউটের সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছিলেন না।

Advertisement

কিন্তু আম্পায়ার ভুল করলেও সেটি মেনে নিতেই হয়। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা আচরণবিধি ভঙ্গের শামিল। মিরাজ তাই দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!