ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনাগত সন্তানকে নিয়ে কটুক্তি, প্রতিপক্ষ খেলোয়াড়কে পেটালেন ভালভার্দে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ৯ এপ্রিল ২০২৩
অনাগত সন্তানকে নিয়ে কটুক্তি, প্রতিপক্ষ খেলোয়াড়কে পেটালেন ভালভার্দে
ফেদে ভালভার্দে

ভিয়ারিয়ালের কাছে ৩-২ গোলের হারে রিয়াল মাদ্রিদ ফুটবলারদের এমনিতেই মন খারাপ ছিল। তবে ফেদে ভালভার্দের মেজাজ ছিল চরমে। ক্রুদ্ধ হয়ে কেবল সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। আর সুযোগ বুঝে ভিয়ারিয়াল ফুটবলার অ্যালেক্স বায়েনাকে ঘুষিও মেরেছেন তিনি।

ঘটনার সূত্রপাত মূলত গত জানুয়ারিতে কোপা দেল রে’র ম্যাচ থেকে। খেলা চলাকালীন ভালভার্দেকে ফাউল করে বসেন বায়েনা। লাথি মারার পাশাপাশি ভালভার্দের অনাগত সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ভিয়ারিয়ালের এ মিডফিল্ডার।

সে সময় ভালভার্দের বান্ধবীর গর্ভপাত হয়েছিল। তাই ভালভার্দেকে উদ্দেশ্য বায়েনা বলেছিলেন, ‘এখন কান্না করো। কারণ তোমার ছেলে আর জন্মাবে না। ’ সে সময় ভালভার্দে বায়েনাকে এ ব্যাপারে কথা বলতে নিষেধ করেছিলেন। তবে তখন কথা না শুনে বারবারই এই কথা বলতে থাকেন।

Advertisement

লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেও একই ধরনের মন্তব্য করেন বায়েনা। মাঠের ভেতর ভালভার্দে তেমন প্রতিক্রিয়া না দেখালেও এবার আর ছেড়ে দেননি তিনি। ম্যাচ শেষে পার্কিং লটে ভিয়ারিয়ালের টিম বাসে অপেক্ষা করেন ভালভার্দে।

এরপর বায়েনাকে সামনে পেয়ে সজোরে ঘুষি মারেন এই উরুগুইয়ান মিডফিল্ডার। আর বলেন, ‘এবার বলো আমাকে মাঠে আমার সন্তানকে নিয়ে কী বলেছিলে!’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!