ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড গড়েও শান্তি পেলেন না ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ৯ এপ্রিল ২০২৩
রেকর্ড গড়েও শান্তি পেলেন না ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ১১তম ম্যাচে শনিবার রাজস্থান রয়্যালদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। গৌহাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে রাজস্থানের বিপক্ষে ৬৫ রানের ইনিংস খেলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

এ ইনিংসের সুবাদে বিরাট কোহলিকে ছাড়িয়ে আইপিএলে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়েন ওয়ার্নার। একইসঙ্গে হয়ে যান আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৬৫ ইনিংসে ৪টি সেঞ্চুরি আর ৫৬টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৩৯ রান সংগ্রহ করেছেন তিনি।

ওয়ার্নারের আগে এই রেকর্ড গড়তে কোহলি খেলেন ১৮৮ ইনিংস। শিখর ধাওয়ান এই কৃতিত্ব অর্জন করেন ১৯৯ ইনিংসে। ওয়ার্নারের রেকর্ড গড়ার ম্যাচে ২০০ রানের লক্ষ্য তাড়ায় ১৪২ রানের বেশি করতে পারেনি দিল্লি। এজন্য অধিনায়ক ডেভিড ওয়ার্নারের স্লো ব্যাটিংকে দায়ী করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ। 

Advertisement

শেহবাগ বলেন, ডেভিড আপনি দয়া করে ভালো খেলুন। ২৫ বলে ৫০ রান করেন। জসওয়ালের কাছ থেকে শিখুন, তিনি ২৫ বলে ৫০ করেছেন। সেটা করতে না পারলে আইপিএল খেলতে আসবেন না।

ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার আরো বলেন, দলের স্বার্থে ৫৫-৬০ রান করার পরিবর্তে ডেভিড ওয়ার্নার ৩০ রানে আউট হলে ভালোই হতো। রোভম্যান পাওয়েলের মতো খেলোয়াড়রা আগে এসে কিছু একটা করতে পারতেন। তাদের জন্য কোনো বল বাকি ছিল না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!