ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাহমুদউল্লাহর নাম শুনেই চলে গেলেন নান্নু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৭, ১০ এপ্রিল ২০২৩
মাহমুদউল্লাহর নাম শুনেই চলে গেলেন নান্নু
ছবি: সংগৃহীত

২০২৩ সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য আর্শীবাদই বটে। কেননা চলতি বছরের শুরু থেকেই ক্রিকেটের তিন ফরম্যাটেই দারুণ সময় কাটছে টাইগার বাহিনীর। এর মধ্যে জাতীয় দলের জার্সিতে বেশকিছু ক্রিকেটারের অভিষেকও হয়েছে। তবে দল থেকে ‘বিশ্রাম’ পেয়েছেন টাইগারদের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদ!

সদ্য সমাপ্ত আয়ার‌ল্যান্ড সিরিজে ওয়ানডে দল থেকে বাদ পড়েন রিয়াদ। এরপর বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এবার আসন্ন আয়ারল্যান্ড সফরেও দলে জায়গা হারিয়েছেন এ ব্যাটার।

আয়ারল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ। দলে ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে।

Advertisement

গত সিরিজের মতো এবারও বাদ পড়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। সুযোগ হয়নি নাসুমেরও।

ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে ঠাঁই হয়নি মাহমুদউল্লাহর। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। 

সংগত কারণেই প্রশ্ন উঠছে, এর মাধ্যমে কি মাহমুদউল্লাহকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে বার্তা দিল বিসিবি? এ বিষয়েই প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে।

রোববার মিরপুর শেরেবাংলায় আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নান্নু। কিন্তু তাকে মাহমুদউল্লাহর বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করতে গেলেই কোনো জবাব না দিয়ে চলে যান! 

এ ঘটনা নিয়ে সাংবাদিকদের মাঝে বেশ রসালো আলোচনার সৃষ্টি হয়। মাহমুদউল্লাহকে পরিষ্কার বার্তা দিতে কি সংকোচ বোধ করছেন প্রধান নির্বাচক?

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!