ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কলকাতার অনুশীলনে লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২১, ১১ এপ্রিল ২০২৩
কলকাতার অনুশীলনে লিটন
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গতকালকেই কলকাতায় পৌঁছে গেছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। গিয়ে প্রথম দিনেই দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। মঙ্গলবার (১১ মার্চ) দলের অনুশীলনে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের অনুশীলন জার্সি দেখা যায় তাকে।

আসরের শুরু থেকে দলের সঙ্গে থাকলেও আজ প্রথমবার দিল্লি একাদশে স্থান পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। লিটনকে নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছে কলকাতা টিম থেকে শুরু স্থানীয় গণমাধ্যমগুলোও।

বাংলাদেশি তারকার প্রতি মুহূর্তের আপডেট দেওয়া হচ্ছে কলকাতা টিমের হ্যান্ডলগুলোতে। লিটনের প্রথম অনুশীলন নিয়ে কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, কেকেআর রংয়ে প্রথমবার!

Advertisement

অবশ্য একাদশে জায়গা পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হবে লিটনকে। কারণ কেকেআর স্কোয়াডে বিদেশি ওপেনার লিটনসহ রয়েছেন তিনজন। এর মধ্যে আফগান উইকেটকিপার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ নিয়মিত ওপেন করছেন। ইতোমধ্যে কলকাতা শিবিরে যোগ দিয়েছেন ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়। একাদশে সুযোগ পেতে তাদের দু’জনকে পেছনে ফেলতে হবে লিটনকে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!