[ খেলা ]
যে কারণে ছক্কা খেলেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত
শেষ দুই ওভারে লাগে ২০ রান। বোলিং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বোলিংয়ের শুরুটা করলেন ভালো। প্রথম তিন বলে দিলেন মোটে তিন রান। তবে এরপরই খেই হারালেন। শেষ তিন বলে যেন এলোমেলো হয়ে গেলেন। দুই ছক্কায় দিলেন ১৩ রান। সমীকরণ হয়ে গেল একদম সহজ। ৬ বলে প্রয়োজন ৫ রান।
কাটার মাস্টার’খ্যাত মুস্তাফিজুর রহমানের এবারে আইপিএল শুরু হলো হার দিয়ে। এর আগে তুমুল মারমুখি মেজাজে খেলতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে আউট করেন এই বাঁ-হাতি পেসার।
সেই ব্রেক থ্রু দিল্লিকে ম্যাচে ফেরায়। রোহিতকে আউট করতে টাইগার পেসার ওয়াইড ইয়র্কারে বল করছিলেন। যা কাজে লেগে যায়। তবে ম্যাচের পরিস্থিতি অনুসারে নিজের শেষ ওভারে দুটি কাটার করেন মুস্তাফিজ। কিন্তু সেটি কাজে না লাগার কারণ জানিয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা।
.png)
ক্রিকবাজের পোস্ট ম্যাচ অনুষ্ঠানটিতে সাইমন ডুল বলেছেন, ‘১৯তম ওভারে ফিজকে দিয়ে বোলিং করানো সঠিক সিদ্ধান্ত ছিল। তবে অন সাইডে বাউন্ডারিটা ছোট ছিল। আর মোস্তাফিজ ব্যাটসম্যানের শরীরের কাছাকাছি বল করেছে। যে কারণে গ্রিন আর ডেভিড ছক্কা মেরেছে।’
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!