ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এবার চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ১২ এপ্রিল ২০২৩
এবার চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের পর উড়ছে আর্জেন্টিনা। সর্বশেষ ঘরের মাঠে দুইটি প্রীতি ম্যাচে তাদের কাছে পাত্তাই পায়নি পানামা ও কুরাকাও। এ দেশ দুটিকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হটিয়ে ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে শীর্ষে উঠেছে মেসি দল। মূল দলের পাশাপাশি দেশটির বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৭ দলও ভালো করেছে।

ইকুয়েডরে বসেছে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে চিলিকে অনূর্ধ্ব-১৭ দলকে ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে জুনিয়ররা। 

মঙ্গলবার (১১ এপ্রিল) ইকুয়েডরের রাজধানী কুইটোর এস্তাদিও রদ্রিগো পাজ ডেলগাডোতে বাংলাদেশ সময় রাত ১টায় চিলি অনূর্ধ্ব-১৭ ও আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনার দুই গোলের  মধ্যে একটি এসেছে আত্মঘাতী হয়ে। আরেকটি গোল করেন ক্লদিও ইচেভেরি। ম্যাচে উভয় দলই একটি করে লাল কার্ড  খেয়েছে।  

Advertisement

এর আগে, গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জয় ও এক ড্র নিয়ে ‘বি গ্রুপ’ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উঠে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন্সশিপের নিয়ম অনুযায়ী ফাইনাল রাউন্ডে উন্নীত করা সবগুলো দলের মুখোমুখি হতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!