ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এপ্রিলে আসছে পাকিস্তান, জুলাইয়ে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০০, ১২ এপ্রিল ২০২৩
এপ্রিলে আসছে পাকিস্তান, জুলাইয়ে প্রোটিয়ারা
ছবি- ডেইলি বাংলাদেশ

২০২০ সালে সবাই চমকে দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। নিজেদের সেরাটা উজার করে দিয়েই বিশ্বমঞ্চে ইতিহাস রচনা করেছিলেন আকবর-হৃদয়রা। 

স্বাভাবিকভাবেই পরের আসরেও টাইগার যুবাদের নিয়ে প্রত্যাশা খানিকটা বেশিই ছিল। তবে ২০২২ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পয়েন্ট টেবিলের আটে থেকে ওই আসরে বিদায় নেয় যুবারা। সামনে আরো একটি বিশ্বকাপ। এর আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করেছে সাকিব-মুশফিকদের উত্তরসূরীরা।

২০২৪ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টের প্রস্তুতি শিগগিরই শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা।

Advertisement

আগামী ২৬ এপ্রিল বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের যুবাদের। এ সিরিজে একটি চার দিনের ম্যাচসহ ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে খেলার কথা রয়েছে তাদের। 

এছাড়াও জুলাইয়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগার যুবারা।

এ সিরিজের ম্যাচগুলো খুলনার শেখ আবু নাসের ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজের মধ্যে দিয়ে ওয়ানডে ফরম্যাটে মনোযোগী হবে বাংলাদেশ দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!