ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘বন্ধু বাবরের জন্য নয়, যোগ্যতায় সুযোগ পেয়েছি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৩, ১৩ এপ্রিল ২০২৩
‘বন্ধু বাবরের জন্য নয়, যোগ্যতায় সুযোগ পেয়েছি’
বাবর আজমের সঙ্গে উসমান কাদির

সম্প্রতি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার উসমান কাদির। এতে কাদির বেশ খুশি হলেও তার দলে জায়গা পাওয়া নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে!

পাকিস্তানের একাধিক গণমাধ্যমের দাবি, ‘অধিনায়ক বাবর আজমের বন্ধু উসমান কাদির। আর এ কারণেই তাকে দলে ডাকা হয়েছে।’ তবে এ ধরনের মন্তব্যে অনেকটাই বিব্রত উসমান।

বিষয়টি নিয়ে উসমান কাদির বলেন, বাবর আজম আমাকে দলে আনেননি। নিজ যোগ্যতায় দলে জায়গা পেয়েছি। প্রতিটি মুহূর্ত নিজেকে তৈরি করতে ব্যয় করেছি। ভালো পারফর্ম করেই জাতীয় এসেছি। 

Advertisement

বন্ধু বাবর প্রসঙ্গে উসমান বলেন, চকচক করলেই সোনা হয় না। আমি কখনোই দলে জায়গা দেওয়ার জন্য বাবরকে সুপারিশ করিনি। সে মূলত পাকিস্তান দলকে প্রতিনিধিত্ব করছে। সে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। গোটা দেশের নজর তার দিকে। তার মাঠের মধ্যে সব সিদ্ধান্ত নিতে হয়—যেটি মোটেও সহজ কাজ নয়।  

তিনি আরো বলেন, ‘মানুষ মনে করে বন্ধুত্বের সুবাদেই আমি পাকিস্তান দলে, যেটি ঠিক না। আমি পরিস্কার করে বলতে চাই, বাবর আমাকে দলে আনেননি। ২০১৯ সালে মিসবাহ উল হক যখন প্রধান নির্বাচক তখন আমি দলে সুযোগ পাই।’

উসমান বলেন, বাবর আজম আমার বন্ধু, আমার বাল্যবন্ধু। সেটি মাঠের বাইরে। মাঠে পারফরমেন্সের বাইরে বন্ধুত্বের কোনো প্রভাব নেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!