আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগ মূহুর্তে আইপিএলে অংশ নিতে ভারতে গিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এ আসরে গুজরাট টাইটান্সের হয়ে মাঠেও নেমেছিলেন তিনি। তবে প্রথম ম্যাচেই ফিল্ডিং করতে গিয়ে গুরুত্বর আহত হয়ে মাঠের বাইরে যেতে হয়েছে এ ব্যাটারকে।
হাটুর ইনজুরির কারণে গোটা আইপিএলই মিস করবেন উইলিয়ামসন। তবে শুধু আইপিএলই নয়, আসন্ন বিশ্বকাপও অনিশ্চিত হয়ে গেছে তার। কেনের এই দুঃসময়ে সাহস জোগাতে পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।
.png)
কিউই অধিনায়কের খারাপ সময়ে সমবেদনা জানিয়ে টুইট করেছেন বাবর। তিনি লেখেন, ‘শক্তিশালী হয়ে ফিরে আসো। দ্রুত সুস্থ হয়ে ওঠো কেইন উইলিয়ামসন।’
বাবরের এই সহমর্মী মানসিকতার জন্য তিনি অবশ্য ক্রিকেট ভক্তদেরও প্রশংসা কুড়িয়েছেন। উইলিয়ামসনের মতো এরকম অনুকরণীয় একজন ক্রিকেটারের প্রতি বাবরের স্পোর্টসম্যানশিপ এবারের আচরণই নতুন নয়।
এর আগেও বাবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরাট কোহলির কঠিন সময়ে পাশে ছিলেন। তাকেও একইভাবে কামব্যাক করার জন্য দিয়েছিলেন টুইট বার্তাও। সেই সময় ইংল্যান্ড-ভারতের মধ্যকার চলমান সিরিজে রানখরায় ভোগেন কোহলি।