ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএল শেষ উইলিয়ামসনের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ১ এপ্রিল ২০২৩
আইপিএল শেষ উইলিয়ামসনের
কেন উইলিয়ামসন। ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

তবে আসরের প্রথম ম্যাচেই পায়ের ইনজুরিতে পড়েছেন উইলিয়ামসন। আর এ কারণে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন এ ডানহাতি ব্যাটার।

শুক্রবার আহমেদাবাদে টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথম ইনিংসের ১৩তম ওভারে জস লিটলের বলে স্কয়ার লিগে উড়িয়ে মারেন গায়কোয়াড।

Advertisement

মূলত ওই বলটি ছক্কা থেকে বাঁচাতে বাউন্ডারি লাইন থেকে জোরে লাফ দেন উইলিয়ামস।  সেই চেষ্টায় বাউন্ডারি রক্ষা করতে সক্ষম হলেও, তিনি পায়ের ভারসাম্য রাখতে ব্যর্থ হন।

পরে আর দাঁড়াতে পারেননি উইলিয়ামসন। হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। এরপর স্টাফদের কাঁধে ভর করে মাঠ ছাড়েন। ম্যাচটি জিতলেও গুজরাটের জন্য কিউই তারকাকে হারানো দুঃসংবাদই বটে।

বিষয়টি নিয়ে গুজরাট কর্তৃপক্ষ জানায়, উইলিয়ামসনের ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর। যা থেকে সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি আসরে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!