কদিন আগে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কতটা নির্ভার তিনি, তারই ছাপ পড়লো কেন উইলিয়ামসনের ওই উদযাপনে।
এটি ছিল উইলিয়ামসনের পঞ্চম ডাবল সেঞ্চুরি। ব্রেন্ডন ম্যাককালামকে টপকে এখন তিনিই দেশের হয়ে সবচেয়ে বেশি দুইশ রানের ইনিংসের মালিক।
.png)
৩৯৫ বলে ২১ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার এই রেকর্ড গড়া ইনিংস। এর আগে ১০৫ রানে দিন শুরু করে দেড়শ ছোঁন ৩২৮ বলে। সপ্তম উইকেটে ইশ সোধিকে নিয়ে ১৫৪ রানের দারুণ এক জুটি গড়েন তিনি। এর আগে টম ব্লান্ডেলের সঙ্গে তার জুটি ছিল ৯০ রানের।
গত বছর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ২৩৮ রান করেছিলেন। এরপর ১০ ইনিংস খেলে সর্বোচ্চ রান অপরাজিত ৫২।
সেটা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে। বিশ্ব ট্রফিটা হাতে নিলেও আর ব্যাটে রান ছিল না তার, চোটের কারণেও অনেকবার থাকতে হয়েছে মাঠের বাইরেও। তবে অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম টেস্ট খেলতে নেমে যেনো নিজেকে খুঁজে পেলেন ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। দিন শেষে ২০০ রানে অপরাজিত ছিলেন তিনি।
১৮৩ রানে ডেভন কনওয়ে ও টম ল্যাথামের উদ্বোধনী জুটি ভাঙলে তৃতীয় দিন মাঠে নামেন উইলিয়ামসন। এরপর নিউ জিল্যান্ডকে ৬১২ রানের চূড়ায় তুলে থামেন, যখন পেলেন ডাবল সেঞ্চুরির দেখা। তখনও ১ উইকেট ছিল কিউইদের, কিন্তু উইলিয়ামসনের দ্বিশতকের অপেক্ষার পর ইনিংস ঘোষণা করেন টিম সাউদি।
পাকিস্তানের বিপক্ষে ১৭৪ রানের লিড পায় নিউজিল্যান্ড।