[ খেলা ]
অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি
এশিয়া কাপে শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আগামী ২৩ মে থেকে ১ জুন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে হবে বয়স ভিত্তিক অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি এশিয়া কাপ।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ আসরের জন্য গ্রুপিং ও ফিকশ্চার প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। সেখানে গ্রুপ ‘বি’তে পড়েছে বাংলাদেশ। এ গ্রুপে লাল-সবুজের প্রতিপক্ষ শক্তিশালী কোরিয়া, মালয়েশিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান।
মোট ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ পর্যায়ের প্রত্যেকটি ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। সেখান থেকে গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। পরবর্তীতে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জন করা দল জুনিয়র হকির বিশ্বকাপ খেলবে।
টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচ-সূচি :
তারিখ প্রতিপক্ষ
২৩ মে ওমান-বাংলাদেশ
২৫ মে বাংলাদেশ-মালয়েশিয়া
২৬ মে বাংলাদেশ-উজবেকিস্তান
২৮ মে বাংলাদেশ-কোরিয়া
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
এএইচএফ কাপ হকি
লিংক সফলভাবে কপি হয়েছে!