[ খেলা ]
অনূর্ধ্ব-১৭ ফুটবল
ভেনেজুয়েলাকে হারিয়েছে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ডে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। শুক্রবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ইকুয়েডরের রাজধানীর ইউনিভার্সিটি স্পোর্টস লিগ স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা। এ ম্যাচে আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন সান্তিয়াগো লোপেজ।
গতকাল খেলার ১৫ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন সান্তিয়াগো। তবে তার এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৯ মিনিট পরেই সমতায় ফেরে ভেনেজুয়েলা। খেলার ২৪ মিনিটে ভেনেজুয়েলার হয়ে সমতা আনেন লুসিয়ানো রেইনোসো (১-১)। বিরতিতে যাওয়ার শেষ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল পান লোপেজ (২-১)। প্রথমার্ধে ২-১ গোলের ব্যবধান বজায় থাকে ম্যাচ শেষেও।
দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোল করতে পারেনি। ফলে আর্জেন্টিনা ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে। ফাইনাল রাউন্ডের আর্জেন্টিনার প্রথম জয় চিলির বিপক্ষে। স্কোরলাইনটি ছিল ২-০ গোলের ব্যবধানে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আর্জেন্টিনা ফুটবল দল
লিংক সফলভাবে কপি হয়েছে!