ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুন মাইলফলক স্পর্শ করলেন বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৩, ১৫ এপ্রিল ২০২৩
নতুন মাইলফলক স্পর্শ করলেন বাবর
বাবর আজম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলছে পাকিস্তান। এ সিরিজের প্রথম টি-২০তে কিউইদের ৮৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। জয়ের দিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন দ্য গ্রিন ম্যানদের অধিনায়ক বাবর আজম।

শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টসের মাধ্যমে তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন বাবর। এই মাইলফলকের দৌড়ে বাবরের ওপরে রয়েছেন আরো দুইজন পাকিস্তানি। 

আন্তর্জাতিক টি-২০তে বাবরের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। ২০০৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মালিক ১২৪টি ও একই সময়ে হাফিজ টি-২০ ম্যাচ খেলেছেন  ১১৯টি ।

Advertisement

ক্রিকেটের জনপ্রিয় এই ফরম্যাটে সব মিলিয়ে বাবর আজমের চেয়ে বেশি টি-২০ খেলেছেন ১৯ জন ক্রিকেটার। তালিকায় সবার ওপরে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এখন পর্যন্ত তার ম্যাচ সংখ্যা ১৪৮টি। 

সর্বোচ্চ ম্যাচ খেলার এ তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। দু’জনেরই ম্যাচ সংখ্যা ১২৪ ম্যাচ। ১২২ ম্যাচে খেলে এর পরেই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। এছাড়াও বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন পাঁচ নম্বরে ১২১ ম্যাচ খেলে।

অপরদিকে মালিক ও হাফিজের চেয়ে কম টি-২০ খেললেও বাবরের রান সবচেয়ে বেশি। এ ফরম্যাটে ১০০ ম্যাচ খেলে তিনি করেছেন ৩ হাজার ৩৬৪ রান।  হাফিজ ২ হাজার ৬৩৫ ও শোয়েব ২ হাজার ৪২৩ রান করেছেন। ২ হাজার ৬৩৫ রান নিয়ে এ তালিকার দুইয়ে আছেন মোহাম্মদ রিজওয়ান।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!