ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মুশফিক-আশরাফুলের রেকর্ড ভাঙলেন দুই লংকান ব্যাটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ১৭ এপ্রিল ২০২৩
মুশফিক-আশরাফুলের রেকর্ড ভাঙলেন দুই লংকান ব্যাটার
ছবি- সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লংকানদের বিপক্ষে লড়াই করছে আয়ারল্যান্ড। এ টেস্টের প্রথমদিন শেষে স্বাগতিকদের রান পাহাড়ে চাপা পড়েছে আইরিশরা।

রোববার গল টেস্টে দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দুই সেশন নিজেদের দখলেই নিয়ে রেখেছিল শ্রীলংকা দল। কারণ এই দুই সেশনে কেবল একটি মাত্র উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। 

এদিন দুর্দান্ত এক ইনিংস খেলেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ২৩৫ বল মোকাবিলা করে ১৫ চারের সাহায্য এই অধিনায়ক খেলেন ১৭৯ রানের ইনিংস। এছাড়া আরেক ব্যাটার কুশাল মেন্ডিস করেন ১৯৩ বলে ১৮ চার ও এক ছক্কায় ১৪০ রান।

Advertisement

তাদের এমন ইনিংসের ফলে দ্বিতীয় উইকেট জুটিতে লংকানরা সংগ্রহ করে ২৮১ রান, যা এই (গল) মাঠে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির সংগ্রহ। আর এই জুটির ফলে করুনারত্নে এবং মেন্ডিস পেছনে ফেলেছেন বাংলাদেশি দুই তারকা ব্যাটারের জুটিকে। 

২০১৩ সালে গলে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম করেছিলেন অনবদ্য এক জুটি। সবমিলিয়ে আউট হওয়ার আগে তারা করেছিলেন ২৬৭ রান। যা ছিল এই মাঠের সর্বোচ্চ রানের জুটি। তবে রোববার সেটি ভেঙে নতুন করে রেকর্ড গড়লেন লংকান এই দুই ব্যাটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!