ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ইতালির ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ১৭ এপ্রিল ২০২৩
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ইতালির ফুটবলার
ছবি- সংগৃহীত

ইতালির রোমে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন দেশটির তারকা ফুটবলার চিরো ইম্মোবিলে। এ সময় তার গাড়িতে ছিল দুই কন্যা সন্তানও। বর্তমানে রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তারা।

ইতালির সংবাদ মাধ্যমের বরাতে মিরর জানিয়েছে, রোববার রোমে একটি ট্রামের সঙ্গে ইম্মোবিলের গাড়ির ধাক্কা খায়। যেখানে গাড়িতে তার দুই কন্যা সন্তান ছিল। 

বর্তমানে ইতালীয় ক্লাব লাৎজিওতে খেলছেন ইম্মোবিল। তার দুর্ঘটনার খবর জানিয়ে ক্লাবটি জানিয়েছে, দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। ফাটল ধরা পড়েছে তার পাঁজরেও। তবে সার্বিকভাবে ভালো অবস্থায় আছেন তিনি। রোমের একটি হাসপাতালে বিশেষজ্ঞের অধীনে এখন পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement

ইম্মোবিলের দাবি, ট্রামটা একটা সিগন্যালের লালবাতি না মানায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ইম্মোবিলে ছাড়াও সাতজনকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এদের মধ্যে ট্রামের যাত্রীও ছিলেন।

২০১৯-২০ মৌসুমে লাৎজিওর জার্সিতে ৩৬ গোল করে সেবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন চিরো ইম্মোবিলে। শুধু ইতালি কেন, রবার্ট লেভানদোভস্কির ৩৪ গোল টপকে সেবার ইউরোপের সব লিগ মিলিয়ে সেরা গোলদাতার পুরস্কার 'গোল্ডেন শু'ও জিতেছিলেন এ ফুটবলার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: সিরি আ
লিংক সফলভাবে কপি হয়েছে!