ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জার্সিতে ‘জুয়ার’ লোগো ব্যবহারের অনুমতি দিল আইসিসি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৩, ১৭ এপ্রিল ২০২৩
জার্সিতে ‘জুয়ার’ লোগো ব্যবহারের অনুমতি দিল আইসিসি
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে খেলাধুলার সঙ্গে বাড়ছে প্রযুক্তি নির্ভর বেটিং সাইটের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে এর প্রচারণা পরিধি। যেহেতু এগুলো খেলাধুলা নির্ভর ‘জুয়া’ সাইট। তাই এর প্রচারণার জন্য বেশিভাগ বেটিং কোম্পানির পছন্দ নামকরা ক্রিকেটাররা।

এদিকে অনেক দেশের আইনেই বেটিং নিষিদ্ধ। যার ফলে এসব সাইটের সঙ্গে সম্পৃক্ততায় অনেক ক্ষেত্রেই বাধার মুখে পড়তে হয় খেলোয়াড়দের। তবে এবার ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমস বলছে, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে খেলোয়াড়দের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো। তবে এই অনুমতি দেয়া হচ্ছে কেবল দ্বিপাক্ষিক সিরিজের জন্য। আইসিসির টুর্নামেন্টে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখছে আইসিসি। 

সবশেষ নভেম্বরে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। যদিও সেই সময় প্রত্যাখান করা হয়েছিল প্রস্তাবটি। তবে মার্চে দুবাইয়ে হওয়া বৈঠকে আইসিসি সম্মতি দেয় যে দলগুলো বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে।

প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সম্পাদক ক্লাইভ হিচকক বিধি-নিষেধ তুলে নিতে রাজি হওয়ায় এপ্রিল থেকে এটি কার্যকর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!