ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যে রিয়াল ফুটবলার ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন! 

স্পোর্টস ডেস্ক 
প্রকাশিত: ২১:২৭, ১৭ এপ্রিল ২০২৩
যে রিয়াল ফুটবলার ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন! 
ছবি: সংগৃহীত

জানুয়ারিতে কোপা দেল রে’র ম্যাচে খেলা চলাকালীন ভালভার্দেকে ফাউল করে বসেন বায়েনা। লাথি মারার পাশাপাশি ভালভার্দের অনাগত সন্তানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ভিয়ারিয়ালের মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। তাতেই ক্ষেপে যান রিয়াল মিডফিল্ডার। ঘুষি মারেন বায়েনাকে।

সেই ঘটনার জের ধরে এবার তদন্তে নামতে যাচ্ছে স্প্যানিশ এফএ কমিটি। বুধবার থেকে শুরু হবে এই ঘটনার তদন্ত। যেখানে অপরাধি প্রমাণিত হলেই ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন ভালভার্দে।

তবে ঘটনাটি যেহেতু ম্যাচ চলাকালীন হয়নি, সেক্ষেত্রে স্প্যানিশ এফএ এই কারণ দেখিয়ে নিষিদ্ধ নাও করতে পারে। এমনটাই জানানো হয়েছে ‘দ্য অ্যাথলেটিক’এর প্রতিবেদনে।

তবে প্রমাণসাপেক্ষে এই বিষয়টি তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া পর্যন্ত প্রায় এক মাস সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে কোপা দেল রে’র ফাইনাল ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামতে সমস্যা হবে না ভালভার্দের। যেহেতু ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসের ৯ তারিখে।  

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!