ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বদলে গেল আইপিএলের সূচি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের খেলা শুরু হয়ে গেছে। চলমান আসরের ২৪টি ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে হঠাৎই বদলে গেল আইপিএলের সূচি।
আগামী ৪ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল লখনৌ সুপার জায়ান্টসের। কিন্তু সেই দিন লখনৌয়ে ভোট রয়েছে। আর এ কারণে এই ম্যাচের সূচি পাল্টানো হয়েছে।
আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, চেন্নাই ও লখনৌয়ের ম্যাচটি একদিন এগিয়ে ৩ মে নতুন করে নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘আইপিএলের ৪৬তম ম্যাচটি হবে লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই কিংসের মধ্যে। লখনৌয়ে এই ম্যাচের তারিখ ঠিক করা ছিল ৪ মে ২০২৩। কিন্তু নতুন করে ৩ মে নির্ধারণ করা হয়েছে এ ম্যাচের সূচি। লখনৌ পৌরসভা নির্বাচনের কারণে ম্যাচটি ৩ মে’তে নিয়ে আসা হয়েছে। তবে ম্যাচ শুরুর সময় পাল্টানো হয়নি।’
সূচি পরিবর্তনের কারণে কিছুটা বিপাকে পড়েছে লখনৌয়ের খেলোয়াড়েরা। কারণ বিশ্রামের জন্য খুব বেশি সময় পাবেন না তারা।
আগামী ১ মে ঘরের মাঠে ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে লখনৌ। এরপর ৩ তারিখ খেলতে হবে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ। তবে চেন্নাইয়ের খেলোয়াড়েরা লখনৌর থেকে বিশ্রামের সময় বেশি পাবেন। ৩০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ খেলে ৩ মে মাঠে নামবে তারা।