ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ঈদ শুভেচ্ছায় মুখর ক্রীড়াঙ্গন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৫, ২২ এপ্রিল ২০২৩
ঈদ শুভেচ্ছায় মুখর ক্রীড়াঙ্গন
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পর আজ পবিত্র ঈদ উল ফিতর উদ্‌যাপন করছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে একে অপরকে শুভেচ্ছা ও মঙ্গল বার্তা দিচ্ছেন কেউ কেউ। বাদ যায়নি ক্রীড়াঙ্গন। মুসলিম ধর্মাবলম্বী সমর্থকদের প্রতি শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে উঠেছে ক্রীড়া সংশ্লিষ্টরা।

পর্তুগিজ সুপারস্টার ও জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ারো রোনালদো তার ফেসবুকে লিখেন, ‘এখন লক্ষ্য সেমিফাইনাল। যারা আজকে ঈদ উদযাপন করছেন তাদের সবাইকে #ঈদমুবারক।’

Advertisement

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ লিখেছে, ঈদ মোবারক #MadridStas এবং শুভ নববর্ষ!  ঈদ মোবারক #Madridistas! আপনাকে ও আপনার প্রিয়জনকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানাই!। 

ফরাসি ক্লাব পিএসজি তাদের ফেসবুকে লিখেছে, বিশ্বজুড়ে উদযাপনকারী সবাইকে ঈদ মোবারক! বিশ্বজুড়ে আমাদের সকল মুসলিম ভক্তদের জানাই ঈদ মোবারক। বিশ্বজুড়ে সবাইকে ঈদ মোবারক!। 

সৌদি আরবের ক্লাব আল নাসের লিখেছে, ‘ঈদ মোবারক’। 

এদিকে গত বুধবার শিলাবৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার চতুর্থ টি-২০ ম্যাচ। ফলে ফলহীন ম্যাচের বাকি সময়টা দু’দল ড্রেসিংরুমে কাটিয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে হাত মিলিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। সেই সময় বাবরকে ঈদ শুভেচ্ছা জানান তিনি। 

এছাড়া ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পেইজ থেকে জানানো হয় ঈদের শুভেচ্ছা। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা লর্ডসের আইডি থেকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, ‘বিশ্বজুড়ে যেসব ক্রিকেট–সমর্থক ঈদ উদ্‌যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক জানাতে চাই আমরা।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘ঈদ মোবারক। সারা বিশ্বে যারা উদ্‌যাপন করছেন, তাদের সবাইকে সুখী এবং আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

 স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা আবার শুভেচ্ছার একটা অংশ লিখেছে আরবিতেও। তারা বলছে, ‌‌‘যারা উদ্‌যাপন করছেন, ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।’ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোস্টের ক্যাপশন, ‘বিশ্বজুড়ে উদ্‌যাপন করা আমাদের সব সমর্থককে ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।’

 

ইংলিশ ক্লাব লিভারপুল তাদের ইনস্টাগ্রামে লিখেছে, ‘সারা বিশ্বে উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ লিভারপুলের প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটি লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্‌যাপন করা সবাইকে ঈদের শুভেচ্ছা।’

 আরেক ক্লাব ইংলিশ চেলসি লিখেছে, ‘সারা বিশ্বে উদ্‌যাপন করা আমাদের সমর্থকদের ঈদের শুভেচ্ছা।’ আর গতকাল ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘পৃথিবী জুড়ে উদ্‌যাপন করা সব রেড সমর্থকদের জানাই আনন্দময় ঈদুল ফিতরের শুভেচ্ছা।

 আরও অনেক ক্লাব ও ব্যক্তিগতভাবে ফুটবলাররা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ডিফেন্ডার অ্যান্টনি রুডিগার, সাবেক জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল, ফ্রাঙ্ক রিবেরি, সাদিও মানেরা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!