ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রিকেটার নিহত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২৩ এপ্রিল ২০২৩
মোটরসাইকেল দুর্ঘটনায় ক্রিকেটার নিহত
ছবি: সংগৃহীত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাফিকুল ইসলাম রাফি (১৮) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। ঘটনাটি জামালপুরের ইসলামপুরের গুঠাইল বাজার-দেওয়ানগঞ্জে সড়কে।

আজ রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্রিকেটার বাদে তার আরো দুই বন্ধু আহত হয়েছে।

নিহত রাফির বাড়ি ইসলামপুর উপজেলার গুঠাইল ঘোনাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল বারেকের ছেলে। নিহত রাফি গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তো ও নিয়মিত ক্রিকেট খেলতো উত্তরা ফ্রেন্ডস ক্লাব ক্রিকেট একাডেমির হয়ে। ক্রিকেট খেলায় অর্জন করেছেন তিনি একাধিক ট্রফি।

জানা যায়, রোববার সকালে রাফি বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন মোটরসাইকেল নিয়ে। গুঠাইল-দেওয়ানগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল তারা। চালক ছিলেন রাফি। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাফির মৃত্যু হয়েছে। নিহতের লাশ তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!