বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা ছিল ৩১ ডিসেম্বর। এরপর আর কোনো সভা হয়নি। এর মধ্যে ঈদের আগে চার দিনের ব্যবধানে দুটি জরুরি নির্বাহী সভা ডাকা হয়েছে। পাশাপাশি আগামী ২ মেও হবে সাধারণ নির্বাহী কমিটির সভা। মূলত কার্যনির্বাহী কমিটি সভার অধিকাংশ সিদ্ধান্ত নিতেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তবে তিনি না থাকায় এখন সব দায়িত্ব নিয়েছে বাফুফের সভাপতি।
জরুরি নির্বাহী সভায় একটি আলোচ্য সূচি থাকে। এক বিষয় ছাড়া আলোচনার সুযোগ থাকে না। সাধারণ নির্বাহী সভায় কয়েকটি আলোচ্য সূচির পাশাপাশি বিবিধে অনেক সদস্য অনেক বিষয়ের আলোকপাত করেন।
.png)
আগামী ২ মে দুপুরের সভায় নারী ফ্র্যাঞ্চাইজি লিগই মুল আলোচ্যসূচি, এছাড়া চলমান ফুটবল লিগ ও সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নশীপ লিগ অনুমোদনের পাশাপাশি কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণে নির্বাহী কমিটির কিছু বিষয়ের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন রয়েছে।
নির্বাহী সভা ফুটবল ফেডারেশনের নীতি নির্ধারণের সর্বোচ্চ পর্যায়। সেই সভা অনেকটা অনিয়মিত। ২১ জনের নির্বাহী কমিটি হলেও ২-৩ জন কর্মকর্তা ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগই অধিকাংশ সিদ্ধান্ত নিতেন। বাকিরা সেভাবে জানতেন না। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ায় এখন ঘন ঘন নির্বাহী সভার আহ্বান হচ্ছে।