ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ইংলিশ ক্লাবে পাড়ি জমাচ্ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ২৬ এপ্রিল ২০২৩
ইংলিশ ক্লাবে পাড়ি জমাচ্ছেন নেইমার!
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

পায়ের গোড়ালির ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র। এ কারণে গ্যালারিতে দর্শক সারিতে বসে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিদায় দেখতে হয়েছে। ইনজুরি কাটিয়ে ফরাসি জায়ান্টদের ডেরায় কবে ফিরবেন নেইমার, সে বিষয়ে কেউই নিশ্চিত নন।

এরই মধ্যে নেইমারের ওপর নজর পড়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। এমনকি নেইমারকে দলে ভেড়াতে পিএসজিকে আকর্ষণীয় প্রস্তাবও দিয়েছে রেড ডেভিলরা। তাদের এই প্রস্তাবে রাজি হলেই ইংলিশ ক্লাবে পাড়ি দিবেন ব্রাজিল সুপারস্টার।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 

Advertisement

গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, চলতি ২০২২-২৩ মৌসুমটা দারুণভাবে শুরু করেছিলেন নেইমার। ২৯ ম্যাচে ১৮ গোল করে ফেলেছিলেন তিনি।

তবে হঠাৎ গোড়ালির ইনজুরিতে পড়ে মৌসুমটা শেষ হয়ে যায় নেইমারের। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড সবশেষ ম্যাচ খেলেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিলের বিপক্ষে।

এরপর থেকেই মাঠের বাইরে নেইমার। এছাড়া ২০২৭ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন তিনি। তবু তাকে পেতে চাচ্ছে ইংলিশ ক্লাবটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: নেইমার
লিংক সফলভাবে কপি হয়েছে!