অবশ্য স্প্যানিশ ক্লাবটির অর্থনৈতিক অবস্থার জন্য কাজটি সহজ হবে না। এরই মধ্যে হঠাৎ করে বৈঠকে বসেছে বার্সেলোনা ও লা লিগা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, মেসিকে পুনরায় স্পেনে নিতেই এই বৈঠক।
বার্সেলোনাকে যদি লা লিগা কর্তৃপক্ষ কোনোভাবে সাহায্য করে সেক্ষেত্রে অনেকটা সহজভাবেই মেসিকে বার্সেলোনায় আনতে পারবে স্প্যানিশ ক্লাবটি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত সেই বৈঠকে বার্সেলোনার পক্ষে উপস্থিত ছিলেন স্পোর্টস ডিরেক্টর মাতেউ আলেমানি ও ট্রেজারার ফেরান অলিভে।
.png)
লা লিগার কর্পোরেট জেনারেল ডিরেক্টর হ্যাভিয়ার গোমেজ এবং এক্সেকিউটিভ জেনারেল ডিরেক্টর অস্কার মায়ো ছিলেন লা লিগার পক্ষ থেকে। প্রায় দেড় ঘন্টার সেই বৈঠকের পর গোমেজ এবং মায়ো স্থান ত্যাগ করলে এরপর নিজেদের মধ্যে আরো আলোচনা করেন বার্সেলোনার পক্ষ থেকে উপস্থিত থাকা আলেমানি ও অলিভে।
মেসিকে পুনরায় বার্সেলোনাতে পেতে আগ্রহ রয়েছে লি লিগারও। কারণ, গেল কয়েক বছরে অনেক নামিদামি ফুটবলারই লা লিগা ত্যাগ করেছে। ফলে মেসির মতো বিশ্বকাপজয়ী ফুটবলার লা লিগাতে খেললে সেটিতে তাদেরও লাভ রয়েছে। সূত্র: এ এস